March 21, 2026, 1:52 am

ঈদকে সামনে রেখে মুদাফ্ফরগঞ্জ উত্তর ইউনিয়নের পূর্ব আউশ পাড়ায় জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : Friday, March 20, 2026
  • 38 Time View

মুদাফ্ফরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

১৯ মার্চ (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আনন্দ ভাগাভাগির লক্ষ্যে কুমিল্লার মুদাফ্ফরগঞ্জ উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আউশ পাড়া (পূর্ব ইউনিট) এলাকায় ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সীমিত সামর্থ্যের পরিবারগুলোর মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নম্বর ওয়ার্ড আউশ পাড়া পূর্ব ইউনিটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর মুদাফ্ফরগঞ্জ উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. আমান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়েদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মুদাফ্ফরগঞ্জ উত্তর ইউনিয়ন যুব বিভাগের সহ-সেক্রেটারি মু. নেয়ামত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মু. আমান উল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ক্ষমতাকেন্দ্রিক বা উচ্চাভিলাষী রাজনৈতিক সংগঠন নয়; প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি মানবতার কল্যাণে ও গণমানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা উন্নয়ন, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং মানুষের জাগতিক ও আধ্যাত্মিক উন্নয়নে জামায়াতে ইসলামী ব্যাপকভাবে কাজ করছে। পাশাপাশি সমৃদ্ধ জাতি গঠন ও ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করে। তারা আশা প্রকাশ করেন, সমাজের প্রতিটি মানুষের মুখে ঈদের হাসি ফুটুক।

এ সময় মানবিক এ কাজে অর্থ, শ্রম ও মেধা দিয়ে সহযোগিতাকারীদের জন্য দোয়া কামনা করা হয়। বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয় প্রবাসী ভাইদের প্রতি, যারা সবসময় এ ধরনের মানবিক উদ্যোগে পাশে থাকেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category