
লাকসাম (প্রতিনিধি: এসএসসি ব্যাচ-১৯৮৬ এর বন্ধুদের সামাজিক ও কল্যাণমূলক সংগঠন “৮৬ ক্লাব লাকসাম” কেন্দ্রীয়ভাবে অনুমোদন লাভ করেছে। সম্প্রতি এসএসসি ব্যাচ-১৯৮৬ বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটি বৃহত্তর লাকসামের সাংগঠনিক কাঠামো (কমিটি) অনুমোদন দেয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার কাজল। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আখতারুজ্জামান স্বপন ও খোরশেদ আলম। সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আহসান উল্লাহ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক সেলিম চৌধুরী হীরা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন তোফাজ্জল হোসেন, রেফায়েত হোসেন ভূঁইয়া, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হাই ও কাজী মিজানুর রহমান। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন হারুনুর রশিদ, অভিজিৎ সাহা ও আনোয়ার হোসেন।
এছাড়া উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ফজলুল করিম। উপদেষ্টা হিসেবে রয়েছেন এ কে ফজলুল হক (মাসুম), মো. মাসুদুল হক ও ডা. হারুন রশিদ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় অনুমোদনের মাধ্যমে বৃহত্তর লাকসামের এসএসসি ব্যাচ-১৯৮৬ এর বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষা, সমাজসেবা, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
কেন্দ্রীয় অনুমোদন পাওয়ায় ৮৬ ক্লাব লাকসামের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাচের সকল বন্ধু একত্রিত হয়ে সমাজ ও মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।