জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুমিল্লার লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী আলহাজ্ব চাঁন মিয়া টাওয়ার মার্কেটে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “ঈদ ধামাকা” র্যাফেল ড্র। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে মার্কেটে কেনাকাটা করা ক্রেতাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আলহাজ্ব চাঁন মিয়া টাওয়ার মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটের প্রধান স্বত্বাধিকারী ও লাকসাম বণিক সমিতির সাধারণ সম্পাদক রাফসানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তন্ময় ইসলাম, তাসনিম ইসলাম, লাকসাম পৌরসভা বিএনপির সেক্রেটারি ও দৌলতগঞ্জ কাপড় ও গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম ফারুক, সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন কমিশনারসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটের উপদেষ্টা খোরশেদ আলম তুহিন।
মার্কেট সংশ্লিষ্টরা জানান, এবারের ঈদে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করেছেন এবং যানজটমুক্ত পরিবেশে মার্কেট ছিল প্রাণবন্ত। র্যাফেল ড্র-এ আকর্ষণীয় পুরস্কারের মধ্যে ছিল ১ম পুরস্কার ১৫০ সিসি প্লাসার মোটরসাইকেল, ২য় পুরস্কার সোনার চেইন, ৩য় পুরস্কার ফ্রিজ, ৪র্থ পুরস্কার ওয়াশিং মেশিন, ৫ম পুরস্কার এলইডি টিভিসহ মোট ৫২টি পুরস্কার।
প্রধান অতিথি রাফসানুল ইসলাম নিজ হাতে ১ম পুরস্কারের টোকেন উত্তোলন করেন। বিজয়ী হন ফয়েজ উল্যাহ (টোকেন নং-১৩২৯৩৩)। এছাড়া ২য় পুরস্কার জয়নাল (টোকেন নং-২৭৮৭১) এবং ৩য় পুরস্কার পান টোকেন নং-৮৫১০ ধারী একজন ক্রেতা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি রাফসানুল ইসলাম বলেন, “মার্কেটের ব্যবসায়ীরা আন্তরিকতা ও পরিশ্রমের মাধ্যমে ক্রেতাদের সুন্দর সেবা দিয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।”
সময়ের স্বল্পতার কারণে বিজয়ীদের হাতে পুরস্কার আনুষ্ঠানিকভাবে আগামীকাল হস্তান্তর করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।