
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লার লাকসামে নিবন্ধিত ও স্বীকৃতিপ্রাপ্ত ১১টি যুব সংগঠনকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজুন্নেছা পান্না, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহানসহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তালিকাভুক্ত সম্মাননাপ্রাপ্ত সংগঠনগুলোর মধ্যে স্মারক গ্রহণ করেন— স্কলার্স যুব ও ছাত্র কল্যাণ পরিষদ সংগঠনের পক্ষে সভাপতি মো. বদিউল আলম ও সাধারণ সম্পাদক জাহিদা আক্তার, লাকসাম উপজেলা যুব কল্যাণ সংস্থা সংগঠনের পক্ষে সভাপতি সহিদুল ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক মো. শরাফত হোসাইন, ভিক্টোরি অব হিউম্যানিটি ইয়ুথ অর্গানাইজেশন সংগঠনের পক্ষে সভাপতি জহিরুল কাইয়ুম অনিক ও সাধারণ সম্পাদক রবিউল হোসেন রাকিব। শ্রীয়াং যুব কল্যাণ সংস্থা সংগঠনের পক্ষে সভাপতি লিটন চন্দ্র ভৌমিক ও সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র দাস, মানবতার তরে যুব মানব প্রেমী সংগঠনের পক্ষে সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক সালা উদ্দিন। রূপ বুটিকস যুব নারী উন্নয়ন সংস্থা সংগঠনের পক্ষে সভাপতি হাজেরা কুন্দুছ (রূপা) ও সাধারণ সম্পাদক শামীমা আক্তার, আশকামাতা যুব কল্যাণ সংস্থা সংগঠনের পক্ষে সভাপতি মো. নুরনবী রতন ও সাধারণ সম্পাদক জান্নাত আরা, চাঁদগাঁও যুব উন্নয়ন সমবায় সমিতি সংগঠনের পক্ষে সভাপতি মো. সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক মো. সোলেমান মিয়া, পাশাপুর যুব কল্যাণ পরিষদ সংগঠনের পক্ষে সভাপতি মো. ওয়াসিম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, শ্রীয়াং স্বপ্নসিড়ি যুব উন্নয়ন সমিতি সংগঠনের পক্ষে সভাপতি কাউছার আলম রুবেল ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দাস এবং আবর্তন যুব কল্যাণ সংস্থা সংগঠনের পক্ষে সভাপতি ফয়সাল আহাম্মদ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক।
জাতীয় যুব দিবসে এ সম্মাননা প্রদান স্থানীয় যুব সংগঠনগুলোর সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে স্বীকৃতির পাশাপাশি তাদের ভবিষ্যৎ কার্যক্রমে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।