March 15, 2026, 1:33 am

জেসিআই কুমিল্লার প্রেসিডেন্ট নির্বাচিত সাইদুজ্জামান কমল

Reporter Name
  • Update Time : Wednesday, March 11, 2026
  • 22 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কুমিল্লার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ সাইদুজ্জামান কমল। গত রোববার রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে জেসিআই কুমিল্লার ২০২৬ সালের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।
সাইদুজ্জামান কমল ভাইয়া গ্রুপ ও প্রত্যয় ইঞ্জিনিয়ার্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবেও যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিল্পপতি এবং ঢাকা-বাংলা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মানুন নবনির্বাচিত প্রেসিডেন্টের গলায় প্রেসিডেন্ট ব্যাজ পরিয়ে দেন। এ সময় জেসিআই কুমিল্লার সাবেক প্রেসিডেন্ট সালাউদ্দিন সোহাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুজ্জামান কমল তার বক্তব্যে বলেন, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে জেসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে জেসিআই কুমিল্লার কার্যক্রমকে আরও সক্রিয় ও ফলপ্রসূ করতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করাই সংগঠনের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেসিআই কুমিল্লা আগামী দিনে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category