March 3, 2026, 4:04 am

বিশিষ্ট আইনজীবী এড. বদিউল আলম সুজনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : Saturday, February 28, 2026
  • 27 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):

বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়ির আঙিনায় আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে বদিউল আলম সুজনের মা ও পরিবারবর্গসহ দেশ, জাতির কল্লান কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, গাজীমুড়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল হান্নান এবং হেড মুহাদ্দিস মাওলানা আবদুল হালিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সামাজিক সম্পর্ক অটুট রাখা জরুরি। গাজীমূড়া এলাকার অনেক কৃতি সন্তান অতীতে উচ্চ পর্যায়ের রাজনীতিতে থেকে সমাজকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে সামাজিক বন্ধন নষ্ট করেননি। ভবিষ্যতেও এ ধারা বজায় রাখার আহ্বান জানান তারা।

আয়োজক অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, পবিত্র রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির শিক্ষা দেয়। এ শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবছরই এ আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

শেষে ইফতার মাহফিলে আগত রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রোজাদারগন তৃপ্তিভরে ইফতার গ্রহণ শেষে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় আগত অতিথিরা আয়োজক সুজনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category