February 4, 2026, 6:31 am

বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি নূরে আলম

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026
  • 21 Time View

নিজস্ব প্রতিবেদক:
বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ জানুয়ারি ২০২৬ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
নির্বাচনের পূর্বে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম ভূঁইয়া, আব্দুল জলিল তিতুমীর ও মশিউর রহমান মজুমদার। তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের সর্বোচ্চ ভোটে সভাপতি হিসেবে নূরে আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে হুমায়ুন কবির নির্বাচিত হন।
এছাড়াও সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটির অন্যান্য সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি: কোহিনুর আক্তার জলি, সহ-সভাপতি: ওমর ফারুক রিপন, মঞ্জুর রহমান ও মিজানুর মজুমদার, সিনিয়র যুগ্ম সম্পাদক: রফিকুল ইসলাম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক: ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক: রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ: ইয়াছিন আরাফাত, প্রচার সম্পাদক: তানভীর হোসেন রাশেদ, দপ্তর সম্পাদক: মো. সাইফুল ইসলাম ফিরোজ, ক্রীড়া সম্পাদক: মো. আব্দুল নোমান
সাংস্কৃতিক সম্পাদক: কাউছার লিমন, নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—আব্দুল জলিল তিতুমীর, মশিউর রহমান মজুমদার, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম ও আ. ওয়াদুদ মজুমদার।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনের সকল কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে পরিচালিত হবে।

নবনির্বাচিত সভাপতি নূরে আলম বলেন, সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হবে এবং বৃহত্তর লাকসামবাসীর কল্যাণে সংগঠন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।
শেষে নবনির্বাচিত সদস্য শফিকুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে নির্বাচনী অনুষ্ঠান সমাপ্ত হয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category