March 27, 2026, 2:14 am

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে লাকসাম প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : Thursday, March 26, 2026
  • 17 Time View

নিজস্ব প্রতিবেদক, লাকসাম: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে লাকসাম প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় লাকসাম উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ফারুক আল-শারাহ, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক চন্দন সাহা, প্রচার সম্পাদক শাহ নুরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য আব্দুল মালেক হিরন ও আনোয়ারুল আজীমসহ সদস্য মাসুদ পারভেজ রনি ও সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল-শারাহ বলেন, “মহান স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের এই ত্যাগ চিরদিন জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, শহীদদের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category