জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহায়তার প্রত্যাশায় প্রায় ২০০ সদস্য নিয়ে কুমিল্লার লাকসামস্থ নাঙ্গলকোট উপজেলা ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৭ মার্চ ২০২৬) বিকেল ৪টায় লাকসাম বাইপাসের পূর্ব হাউজিং রেসিডেন্সিয়াল স্কুল সংলগ্ন এলাকায় আদ্রা দঃ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু ইউসুফ (কোম্পানি)’র সভাপতিত্বে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল। তারা লাকসামস্থ নাঙ্গলকোট উপজেলা ফোরামের উদ্যোগটির প্রশংসা করে যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
লাকসাস্থ নাঙ্গলকোট উপজেলা ফোরামের আহবায়ক মোঃ আবুল হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিনের যৌথ সঞ্চানায় অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ উদ্দিন ভূঁইয়া ও মোঃ মুজাম্মেল খাঁন।
এসময় উপস্থিত ছিলেন লাকসাস্থ নাঙ্গলকোট উপজেলা ফোরামের উপদেষ্টা আজিম উদ্দিন মাকসুদ, ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মোল্লা, ইসমাইল হোসেন, আব্দুল জলিল, মোহাম্মদ শিশির সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন ।
আয়োজকরা জানান, রমজানের তাৎপর্য তুলে ধরা এবং এলাকার মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতেই এ ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।