March 20, 2026, 2:15 am

লাকসামের মাদরাসা শিক্ষার্থী আরাফাতুজ্জামানের জাতীয় সাফল্য—হিফজ বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় ১ম

Reporter Name
  • Update Time : Thursday, March 19, 2026
  • 44 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): মিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের রনৌচোঁ গ্রামের বাসিন্দা মাওলানা নুরুল ইসলাম ও আফরোজা আক্তারের তৃতীয় সন্তান মো. আরাফাতুজ্জামান (১২) জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করে এলাকায় গৌরব বয়ে এনেছে।
সে লাকসাম পৌরসভার নশরতপুরে অবস্থিত দারুল উলুম ইসলামিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সম্প্রতি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবোর্ড আয়োজিত ১৬তম জাতীয় বার্ষিক হিফজ শিক্ষা বোর্ড পরীক্ষায় ৫ পারা গ্রুপে অংশ নিয়ে জাতীয় মেধা তালিকায় ১ম স্থান অর্জন করেছে।

তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী আরাফাতুজ্জামান নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেছে।

মাদরাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ উল্লাহ জানান, “সে অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। শুরু থেকেই কোরআন হিফজের প্রতি তার গভীর মনোযোগ ছিল। তার এই সাফল্যে আমরা গর্বিত। আশা করি ভবিষ্যতে সে পূর্ণ হাফেজ হয়ে দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শিক্ষার্থীর পিতা মাওলানা নুরুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, সন্তানের এই সাফল্যে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সে যেন কোরআনের আলোয় জীবন পরিচালনা করতে পারে এবং দেশের জন্য কল্যাণকর মানুষ হয়ে উঠতে পারে—সবার কাছে সেই দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবোর্ডের অধীনে প্রতিবছর দেশব্যাপী এই প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category