March 31, 2026, 2:30 am

লাকসামে অটোরিকশা চালক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

Reporter Name
  • Update Time : Monday, March 30, 2026
  • 7 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে অটোরিকশা চালক মোরশেদ আলম (২৪) হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিহত মোরশেদ আলম মনোহরগঞ্জ উপজেলার ডাবুরিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পুলিশ জানায়, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে দুর্বৃত্তরা তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় অভিযান চালিয়ে মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও পশ্চিম পাড়ার মিজি বাড়ির মৃত আনিছ মিয়ার ছেলে মো. হাবিব ওরফে সবুজকে গ্রেফতার করা হয়। লাকসাম থানার তদন্ত কর্মকর্তা এসআই মংছাই মার্মার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া থানার মধ্য ডেনদাবর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে গত ২৮ মার্চ রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে তাকে আটক করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লা আদালতে উপস্থাপন করা হলে আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category