March 18, 2026, 3:08 am

লাকসামে টুকে এসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, March 18, 2026
  • 14 Time View
Oplus_16908288

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :লাকসামস্থ টুকে এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এ. মালেক ইনস্টিটিউশন (রেলওয়ে হাইস্কুল) মাঠে এ আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত এই সমিতির এটি প্রথম অফিসিয়াল অনুষ্ঠান।

সমিতির সাধারণ সম্পাদক ও ইতালি প্রবাসী নুরুল হক বলেন, বন্ধুদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এই সমিতি গঠন করা হয়েছে। তিনি সকলের দোয়া কামনা করে বলেন, “আমরা অনেক দূর যেতে চাই।”অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে লন্ডন প্রবাসী সমিতির সভাপতি ফখরুল হাসান বাবু সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা সভায় বক্তব্য দেন সমিতির দপ্তর সম্পাদক জি.এম.এস রুবেল, সদস্য ওমর ফারুক এবং মোজাম্মেল হক বাহার। বক্তারা সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে নিয়মিত চাঁদা পরিশোধ এবং স্বচ্ছ অর্থ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ জাবের নোমান, জামাল হোসেন, কার্যকরী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন সবুজ, সদস্য তাজুল ইসলাম, মমিনুল ইসলাম, আব্দুল খালেক পরাণ, আশিকুর রহমান, আব্দুল হালিম লিটন, মহরম আলি, ওমর ফারুক জাহিদ, মাহবুবুল আলম দুঃখু, সাহাদাত মৈশান, আব্দুল মতিন, অর্জুন, ডাঃ লিটনসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে সদস্য আব্দুল হালিম লিটনের নেতৃত্বে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category