
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন লাকসামে আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম পৌরসভা।
শনিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব লাকসাম পৌরসভাস্থ সংগঠনের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি নেছার উদ্দিন সুমন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম পৌরসভার পক্ষ থেকে ড. আ ফ ম খালিদ হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর সভাপতি মুফতি ইমরান হোসাইন লাকসামী, সহসভাপতি মাওলানা নিজাম উদ্দীন ও সেক্রেটারি এম. ফরহাদ মজুমদার সিরাজীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও দ্বীনি ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ড. আ ফ ম খালিদ হোসাইনের আগমনকে স্বাগত জানিয়ে দ্বীনি কার্যক্রম, ইসলামী আদর্শের প্রচার-প্রসার এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের নেতারা।