March 15, 2026, 1:33 am

বিশিষ্ট নাগরিকদের সম্মানে আসাদুজ্জামান ভুট্টোর ইফতার

Reporter Name
  • Update Time : Saturday, March 14, 2026
  • 46 Time View

লাকসাম (কুমিল্লা): পবিত্র মাহে রমজান উপলক্ষে লাকসামের বিশিষ্ট নাগরিকদের সম্মানে আসাদুজ্জামান ভুট্টোর উদ্যোগে ও প্রবাসী পল্লীর সৌজন্যে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ রমজান, ১৩ মার্চ (শুক্রবার) সুরক্ষা সিটির ৮ম তলায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রাফসান ইসলাম, সুরক্ষা সিটির নির্বাহী পরিচালক আবু বকর জাহিদ, হাফেজ শাহ আলম, আবদুল মালেক হিরন, মানবাধিকার কর্মী মাইনুল হক বাবলু এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা আব্দুর সোবহান।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এসকে মিডিয়ার স্বত্বাধিকারী টিপু সুলতান।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য জোরদার এবং স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই এ আয়োজন করা হয়েছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category