March 15, 2026, 1:32 am

লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, March 13, 2026
  • 29 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, পেশাজীবী নেতৃবৃন্দ এবং এতিম শিশুদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) প্রেসক্লাবের (বিএস টাওয়ার) তৃতীয় তলায় ইফতার মাহফিলে প্রেসক্লাবের সভাপতি এডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। তিনি তাঁর বক্তব্যে রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের পারস্পরিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে তিন শতাধিক রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা, লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানু, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বেলাল রহমান মজুমদার, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মনির আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইউছুফ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহ সুলতান খোকন, লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা আকতার হোসেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ এবং লাকসাম ও মনোহরগঞ্জের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহি লাকসাম প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল কুদ্দুস, এম. এস দোহা, মুজিবুর রহমান দুলাল, আরিফুর রহমান স্বপন, ফারুক আল শারাহ, রফিকুল ইসলাম শান্ত, মিজানুর রশিদ, চন্দন সাহা, মোজাম্মেল হক আলম, মাসুদ পারভেজ রনি, শাহ নূরুল আলম, হামিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, জি. এম. এস রুবেল, আব্দুল মালেক হিরন, দেলোয়ার হোসেন মনির, জিল্লুর রহমান, আহসান উল্লাহ, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম, আনোয়ারুল আজীম, কোহিনূর প্রীতি এবং শারমিন সুলতানা প্রমুখ।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল হালীম। শেষে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category