February 4, 2026, 7:57 am

উশুতে লাকসামের জয়জয়কার জাতীয় চ্যাম্পিয়নশীপে রক্সির রৌপ্য জয়

Reporter Name
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 38 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : লাকসামের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরও একটি গৌরবময় অধ্যায়। বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ‘১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশীপ’-এ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে রৌপ্য পদক (সিলভার) অর্জন করেছে কুমিল্লার লাকসামের কৃতি সন্তান রক্সি নুরাইয়া তাফসির।
সারাদেশ থেকে অংশগ্রহণকারী ৫৫টি শক্তিশালী দল ও প্রায় ৬৫০ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রক্সি এই সাফল্য অর্জন করেন। তার এই অর্জনে কুমিল্লার লাকসামজুড়ে সৃষ্টি হয়েছে আনন্দ ও গর্বের আবহ।
রক্সি লাকসাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমির একজন নিয়মিত প্রশিক্ষণার্থী। তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন একাডেমির প্রধান প্রশিক্ষক লাওশি কামরুল হাসান। এ বিষয়ে তিনি বলেন,
“এটি শুধু একটি পদক নয়; এটি আমাদের একাডেমির প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও ত্যাগের স্বীকৃতি। সঠিক দিকনির্দেশনা ও নিষ্ঠা থাকলে আমাদের ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম।”
উল্লেখ্য, লাকসামে মার্শাল আর্ট ও উশু চর্চার প্রসারে লাকসাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রক্সির এই রৌপ্য পদক জয় একাডেমির অন্যান্য শিক্ষার্থীদের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে একাডেমি কর্তৃপক্ষ জানায়, তাদের লক্ষ্য সুদূরপ্রসারী। একদিন এই একাডেমি বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন একাডেমি কর্তৃপক্ষ।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category