জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনে গতি নয়, বরং নির্ভুলতা, নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতাকে সামনে রেখে কুমিল্লায় মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কর্মরত সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মশালায় কুমিল্লাসহ আশপাশের জেলার ৮৩ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
দৈনিক সকালের সময় পত্রিকার দশ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নিউজ টুয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি এইচ এম মহি উদ্দিন।
প্রশিক্ষণ পর্বে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এখন টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সাবিত্র সারওয়ার এবং প্রডিউসার মেসবাহ আজাদ। তারা সংবাদ সংগ্রহের নৈতিকতা, উপস্থাপনার কৌশল এবং মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে দিকনির্দেশনা দেন।
বুধবার টমছমব্রিজ সংলগ্ন এক্সপার্ট আইটি পার্কের প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ফ্রিল্যান্সার ও সংগঠনের মেন্টর ওমর ফারুক। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সোহেল এবং হোটেল এলিট প্যালেসের জিএম মো. খোরশেদ আলম। তারা দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালার শেষ পর্বে কেক কাটার মাধ্যমে দৈনিক সকালের সময় পত্রিকার দশ বছর পূর্তি উদযাপন করা হয়। এতে অংশ নেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. নুর হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব শহিদ উল্লাহ মিয়াজী, মফস্বল সম্পাদক মো. আলম, সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমানসহ কুমিল্লার জ্যেষ্ঠ সাংবাদিকরা।
রেজিষ্ট্রেশন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে উক্ত প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৮৩জন সংবাদকর্মী। তারা হলেন—
নিউজ২৪ টেলিভিশন, কুমিল্লা প্রতিনিধি, এইচ এম মহি উদ্দিন; দৈনিক সকালের সময়, কুমিল্লা প্রতিনিধি, ইবনুল হাসান রায়হান; ফেস দ্য পিপল, কুমিল্লা প্রতিনিধি, তাছলিমা লিয়া; দৈনিক গণকণ্ঠ, মাল্টিমিডিয়া রিপোর্টার (বুড়িচং), সাগর দেবনাথ; দৈনিক সকালের সময়, রিপোর্টার (চৌদ্দগ্রাম), মুহা. ফখরুদ্দীন ইমন; জাতীয় দৈনিক সরেজমিন জমিন বার্তা, স্টার রিপোর্টার, মোহাম্মদ মাহবুব আলম; দৈনিক ভোরের কলাম, সদর প্রতিনিধি, মো. ইয়াছিন মিয়া; দৈনিক গণকণ্ঠ ও সাপ্তাহিক জনতার বার্তা, প্রতিনিধি (চৌদ্দগ্রাম), সাকিবুল হাসান মিয়াজী; বাংলাদেশ টাইমস, কুমিল্লা প্রতিনিধি, আল-আমিন কিবরিয়া; ৭১ টিভি, স্টাফ রিপোর্টার, মো. আতিকুর রহমান মুন্সি; দৈনিক খবর পত্র ও দৈনিক আমাদের নতুন সময়, প্রতিনিধি (চৌদ্দগ্রাম), এম এ আলম; দৈনিক ভোরের কলাম, লালমাই প্রতিনিধি, মোহাম্মদ আনোয়ার হোসেন; মেঘনা টিভি, কুমিল্লা প্রতিনিধি, ইকরাম হোসেন অন্তর; মেঘনা টিভি, কুমিল্লা প্রতিনিধি, রফিকুল ইসলাম; মেঘনা টিভি, কুমিল্লা প্রতিনিধি, জোসনা আক্তার; কুমিল্লার প্রতিচ্ছবি ও সাপ্তাহিক চলন, লালমাই প্রতিনিধি, মনসুর লোকমান রাকিব; আনন্দ টিভি, কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি, এম এ কাদের অপু; news21bangla.tv, কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি, মামুন আলম (রিপন); দৈনিক লোকালয়, লাকসাম–মনোহরগঞ্জ প্রতিনিধি, রিয়াদ হোসাইন; দৈনিক আজকের খবর, লালমাই উপজেলা প্রতিনিধি, মো. রাসেল হোসেন; দৈনিক খোলা কাগজ, লালমাই উপজেলা প্রতিনিধি, মো. আজহারুল ইসলাম; দৈনিক সংগ্রাম, বি-পাড়া উপজেলা প্রতিনিধি, মাহবুবুর রহমান ভুঁইয়া; মেঘনা টিভি, কুমিল্লা প্রতিনিধি, মনির হোসেন; DNN টিভি ও দৈনিক ঢাকার ডাক, কুমিল্লা প্রতিনিধি, ডা. একেএম মারুফ হোসাইন; ফেস দ্য পিপল, নাঙ্গলকোট প্রতিনিধি, রাশেদ হোসাইন; দৈনিক মানবজমিন, কুমিল্লা প্রতিনিধি, মো. মোসলেহ উদ্দিন; বাংলাদেশ প্রতিদিন, বুড়িচং–ব্রাহ্মণপাড়া প্রতিনিধি, মো. শামীম হোসেন; দৈনিক নিরপেক্ষ, দাউদকান্দি প্রতিনিধি, রাজিব হোসেন জয়; দৈনিক আজকের কুমিল্লা, লালমাই প্রতিনিধি, খান মো. রুবেল হোসেন; রুপসি বাংলা, স্টাফ রিপোর্টার, আয়েশা আক্তার; সাপ্তাহিক লাকসাম বার্তা, স্টাফ রিপোর্টার, রুবেল হোসেন; দৈনিক সমকাল, নাঙ্গলকোট প্রতিনিধি, সাইফুল ইসলাম; দৈনিক সরেজমিন বার্তা, লাকসাম প্রতিনিধি, হামিদুল ইসলাম; দৈনিক জনতা ও কুমিল্লা এক্সপ্রেস, তিতাস প্রতিনিধি, আব্দুল আজিজ; কালের কণ্ঠ, কুমিল্লা জেলা প্রতিনিধি, জাহিদ পাটোয়ারী; কালের কণ্ঠ, ক্যাম্পাস প্রতিনিধি, তাহসিনুল ইসলাম; দৈনিক গণকণ্ঠ, মাল্টিমিডিয়া রিপোর্টার (নাঙ্গলকোট), মো. মানজুরুল ইসলাম শিহাব; কুমিল্লা জার্নাল, বার্তা সম্পাদক, রাকিবুল হাসান রায়হান; দৈনিক দিনকাল, দেবিদ্বার প্রতিনিধি, পারভেজ সরকার; প্রতিদিনের বাংলাদেশ, জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া), হাসিবুল ইসলাম সজিব; আজকের খবর, কুমিল্লা জেলা প্রতিনিধি, আব্দুর রহমান সাঈফ; ডেইলি বাংলাদেশ আপডেট, দাউদকান্দি প্রতিনিধি, রাসেল সুমন; দৈনিক গণকণ্ঠ, কুমিল্লা প্রতিনিধি, মো. সাখাওয়াত হোসেন হৃদয়; কেটিভি, কুমিল্লা প্রতিনিধি, তামিম আহমেদ; দৈনিক কুমিল্লার আলো, বুড়িচং প্রতিনিধি, মো. রেজাউল করিম (রাজু); ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, কুমিল্লা প্রতিনিধি, তানভীর দিপু; মাছরাঙা টেলিভিশন, কুমিল্লা প্রতিনিধি, জাহাঙ্গীর আলম ইমরুল; কালের কণ্ঠ, তিতাস–হোমনা প্রতিনিধি, তাসীন তিহামী; কালের কণ্ঠ, মাল্টিমিডিয়া রিপোর্টার (দাউদকান্দি), আহনাফ তিহামী; দৈনিক আলোকিত সকাল, বুড়িচং প্রতিনিধি, মোহাম্মদ মাসুদ; আকাশ টিভি, সম্পাদক, মহিউদ্দিন আকাশ; আকাশ টিভি, স্টাফ রিপোর্টার, মাকসুদুর রহমান; আকাশ টিভি, স্টাফ রিপোর্টার, মির্জা নুরুন্নবী; আকাশ টিভি, লাকসাম প্রতিনিধি, কাউছার আহমেদ; দৈনিক কুমিল্লার আলো, স্টাফ রিপোর্টার, মো. সালামত উল্লাহ; দৈনিক স্বাধীন ভোর, কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি, মো. রবিউল আলম রবিন মজুমদার; দৈনিক নয়া দিগন্ত, প্রতিনিধি, ফাহিম মুনতাছিম; লাকসাম টিভি, নিজস্ব প্রতিবেদক, জাহিদ আনোয়ার শান্ত; আইআর টিভি নিউজ বাংলা, কুমিল্লা প্রতিনিধি, মো. সাকিব হোসেন; চ্যানেল এস, বুড়িচং প্রতিনিধি, সোহেব আক্তার; ময়নামতি টিভি, প্রতিনিধি, মো. গিয়াস উদ্দিন; B4 বাংলা টিভি, প্রতিনিধি, বায়েজীদ খন্দকার; মেঘনা টিভি, প্রতিনিধি, তাজুল ইসলাম; দৈনিক মানবজমিন, প্রতিনিধি, মো. রাসেল আহমেদ; ফেস দ্য পিপল, প্রতিনিধি, আব্দুল আলীম; সাপ্তাহিক চলন (নির্বাহী সম্পাদক) ও দৈনিক রুপসী বাংলা (নিজস্ব প্রতিবেদক), মো. জয়নাল আবেদীন জয়; দৈনিক সকাল, দেবিদ্বার প্রতিনিধি, সোহরাব হোসেন; দৈনিক জনকণ্ঠ, লালমাই প্রতিনিধি, প্রদীপ মজুমদার; দৈনিক আমার দেশ, লালমাই প্রতিনিধি, কাজী ইয়াকুব আলী নিমেল; সাপ্তাহিক লালমাই বার্তা, স্টাফ রিপোর্টার, শাহরিয়ার ইমন; জাতীয় দৈনিক ভোরের কণ্ঠ, জেলা প্রতিনিধি, তৌহিদ খন্দকার তপু; দৈনিক মাতৃছায়া ও মুভি বাংলা টিভি, উপজেলা প্রতিনিধি, গোলাম মাহবুব ছোবহানী প্রমুখ।