লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল হোসাইন। পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
নুরুল হোসাইন লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর গ্রামের বাসিন্দা। ছাত্ররাজনীতিতে সক্রিয় এই শিক্ষার্থী সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন।
দায়িত্ব পাওয়ার পর নুরুল হোসাইন দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, কলেজে মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা তাঁদের অন্যতম লক্ষ্য। সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার পাশাপাশি কলেজের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করবেন। এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।