জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম পৌরসভার নোয়াপাড়া এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তার পাশের নয়নজলি ভরাটের ঘটনায় নিলামের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে লাকসাম উপজেলার নোয়াপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানার নেতৃত্বে পরিদর্শনকালে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশের নয়নজলি ভরাটের বিষয়টি নজরে আসে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা হিসেবে নিলামের ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, “সরকারি সম্পত্তি ও জনস্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারি সম্পত্তি রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।