February 25, 2026, 4:13 am

মাতৃভাষা দিবসে লাকসামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অংশ নিল ৭১ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : Monday, February 23, 2026
  • 34 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শহীদ মিনার ও ভাষা শহিদদের স্মরণে বিভিন্ন চিত্র অঙ্কন করে। শিশুদের আঁকা ছবিতে ভাষা আন্দোলনের স্মৃতি ও বাংলা ভাষার প্রতি ভালোবাসা ফুটে ওঠে।
লাকসাম সাংস্কৃতিক জোটের সদস্য এবং সেতু সঙ্গীত ও নৃত্যকলা একাডেমির পরিচালক ও অঙ্কন শিক্ষক প্রাত চৌধুরী বলেন, শিশুদের মানসিক বিকাশে সহায়তা করতে প্রতিবছর মাতৃভাষা দিবসে এ ধরনের আয়োজন করা হয়। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানানো এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকনা। বিশেষ অতিথি ছিলেন লাকসাম জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বতম সাহা বিশু এবং সিলভার সাইন স্কুলের প্রধান শিক্ষক সুবর্ণা বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন লাকসাম সাংস্কৃতিক জোটের আহ্বায়ক জি.এম.এস রুবেল, যুগ্ম আহ্বায়ক শ্রীবাস দেবনাথ ও শিশির দত্ত এবং সংগঠনের সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার।
বক্তারা বলেন, বর্তমানে অভিভাবকদের বড় দুশ্চিন্তার অন্যতম কারণ শিশুদের মোবাইল আসক্তি। এ ধরনের সৃজনশীল আয়োজন শিশুদের সৃষ্টিশীল কাজে আগ্রহী করে তোলে। পাশাপাশি গান, আবৃত্তি ও অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category