February 25, 2026, 4:13 am

মুখপাত দখলে থাকায় লাকসাম জুবলী মার্কেটে প্রবেশে প্রতিবন্ধকতা

Reporter Name
  • Update Time : Wednesday, February 4, 2026
  • 123 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): লাকসাম দৌলতগঞ্জ বাজারের জুবলী অয়েল মিল সংলগ্ন গলি, যা স্থানীয়ভাবে জুবলী মার্কেট নামে পরিচিত, সেখানে মুখপাত দখল করে রাখার কারণে ক্রেতাদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এর ফলে মার্কেটের ভেতরে অবস্থিত দোকানগুলোর ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সূত্র অনুযায়ী, উক্ত মার্কেটের পশ্চিম পাশে রয়েছে ব্যাংক রোড এবং পূর্ব পাশে লাকসাম–নোয়াখালী রেল সড়ক সংলগ্ন পৌরসভার নির্মিত সড়ক। এই দুই সড়কেই সারাদিন ব্যাপক জনচলাচল থাকলেও মার্কেটের প্রবেশমুখ দখল হয়ে থাকায় ক্রেতারা ভিড় এড়াতে সেখানে প্রবেশ না করে অন্যত্র চলে যাচ্ছেন।
মার্কেটের ভেতরে প্রায় ১০–১৫ জন মালিকের অধীনে ৩৫–৪০টি দোকান রয়েছে। কিন্তু প্রবেশমুখের সংকটের কারণে ক্রেতা কমে যাওয়ায় এসব দোকানের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, জুবলী মার্কেটের প্রবেশমুখ দ্রুত দখলমুক্ত করা সময়ের দাবি। এ বিষয়ে দখলকারী ব্যবসায়ীদের আন্তরিকতা এবং প্রশাসনের কার্যকর সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category