February 25, 2026, 4:13 am

লাকসামে শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : Friday, February 6, 2026
  • 201 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা): লাকসামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে লাকসাম সামনির পুল থেকে কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র্যালিটি সমাপ্ত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আবিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী এবং সেক্রেটারি নুর ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির দীর্ঘ ৪৯ বছর ধরে আদর্শবান ছাত্রসমাজ গঠনে ভূমিকা রেখে আসছে। তারা দাবি করেন, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণকর সমাজ গঠনে ছাত্রশিবিরের কার্যক্রম অব্যাহত থাকবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category