February 4, 2026, 6:30 am

লাকসামে সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী

Reporter Name
  • Update Time : Friday, January 23, 2026
  • 41 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):. লাকসাম সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কারাতে ম্যাট উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লাকসাম উপজেলা কারাতে একাডেমির সভাপতি নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, সাংবাদিক সেলিনা চৌধুরী ইরা, কোচ হারুনুর রশিদ সুমন, অ্যাডভোকেট নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়; এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। নিয়মিত কারাতে ও মার্শাল আর্ট চর্চা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে নার্সিস সুলতানা বলেন, “নিয়মিত ক্রীড়া ও মার্শাল আর্ট চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা প্রশাসন সবসময় ইতিবাচক ক্রীড়া কার্যক্রমের পাশে থাকবে।”

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং আনুষ্ঠানিকভাবে কারাতে ম্যাট কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা কারাতে প্রদর্শনীতে অংশ নেন। দর্শক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠান সফল করতে সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও লাকসাম কারাতে একাডেমির প্রশিক্ষকরা সার্বিক সহযোগিতা করেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category