February 4, 2026, 6:31 am

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত জোট প্রার্থী ড. সরওয়ার সিদ্দিকীর

Reporter Name
  • Update Time : Thursday, January 22, 2026
  • 37 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী লাকসাম ও মনোহরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে দৌলতগঞ্জ স্টেশন সংলগ্ন ব্যাংক রোডে দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে জন্য প্রশাসন, প্রার্থী, সাংবাদিকসহ সমাজের সকল স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইনসাফভিত্তিক ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। লাকসাম ও মনোহরগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা, দৌলতগঞ্জ বাজার ও লাকসাম জংশনের ঐতিহ্য ফিরিয়ে আনা, লাকসাম–নারায়ণগঞ্জ রেললাইন স্থাপন, ডাকাতিয়া নদীর নাব্যতা ও সৌন্দর্য বৃদ্ধি, নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা, নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও জাদুঘর আধুনিকায়ন, পাঁচশ শয্যার হাসপাতাল স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইপিজেড বা বিসিক স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
আঞ্চলিকতার কারণে কেউ উন্নয়ন থেকে বঞ্চিত হবে না উল্লেখ করে তিনি বলেন, ইসলামের ন্যায়ভিত্তিক সুফল সবাই ভোগ করবে ইনশাআল্লাহ।
কুমিল্লা–৯ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
এছাড়া উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সল, এনসিপি লাকসাম উপজেলা সভাপতি আল মাহমুদ ফজলে রাব্বি ও সেক্রেটারি আশিকুল ইসলাম।
লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category