July 15, 2026, 3:13 am

মায়ের ২৫ বছর পর একই বিদ্যালয় থেকে বৃত্তি পেল মেয়ে, আনন্দে আপ্লুত শিক্ষক পরিবার

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 5 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক গর্বের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। ২০০০ সালে এ বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি অর্জন করেছিলেন ফাতেমা আক্তার। দীর্ঘ ২৫ বছর পর ২০২৫ সালে তাঁর কন্যা মুমতাহিনা মাহি একই বিদ্যালয় থেকে বৃত্তি লাভ করে পরিবার, বিদ্যালয় ও এলাকার মুখ উজ্জ্বল করেছে।

মুমতাহিনা মাহি বর্তমানে নবাব ফয়েজুন্নেছা বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাদের বাড়ি লাকসাম উপজেলার বড়বাম গ্রামে।

মাহির বাবা আব্দুর রহমান মুকুল আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা ফাতেমা আক্তার বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

মেয়ের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বাবা আব্দুর রহমান মুকুল বলেন,

“একজন শিক্ষক হিসেবে নিজের বিদ্যালয় থেকে মেয়ের বৃত্তি অর্জন আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। আরও বেশি ভালো লাগছে, কারণ ২৫ বছর আগে আমার স্ত্রীও একই বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছিলেন। আজ আমাদের মেয়ে সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। আমরা চাই, মাহি ভবিষ্যতে সৎ, আদর্শবান ও দেশসেবায় নিয়োজিত একজন যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুক। তার জন্য সবাই দোয়া করবেন।”

পরিবারের এই ব্যতিক্রমী অর্জনে এলাকাবাসী ও শিক্ষাঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষকরা মনে করেন, একই বিদ্যালয় থেকে মা ও মেয়ের দুই প্রজন্মে বৃত্তি অর্জন বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category