July 4, 2026, 3:26 pm

বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি/জাজ পরীক্ষায় উত্তীর্ণ লাকসামের হারুন অর রশিদ সুমন

Reporter Name
  • Update Time : Thursday, July 2, 2026
  • 8 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): গত ২৬ ও ২৭ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে দুই দিনব্যাপী রেফারি/জাজ (Referee/Judge) পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এ পরীক্ষায় অংশগ্রহণ করেন কুমিল্লার লাকসামের কারাতে প্রশিক্ষক মোঃ হারুন অর রশিদ সুমন। কঠোর মূল্যায়ন শেষে তিনি কাতা জাজ বি (Kata Judge B) এবং কুমিতে জাজ বি (Kumite Judge B) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন।

এই সাফল্যের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে কারাতে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করেছেন। তাঁর এই অর্জন লাকসামের ক্রীড়াঙ্গনের জন্য একটি গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাঁর এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি কারাতে প্রশিক্ষণ ও বিচারকার্যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে লাকসামসহ দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

এদিকে, মোঃ হারুন অর রশিদ সুমন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জনের পেছনে তাঁর পরিবার, শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতেও দেশের কারাতে অঙ্গনে আরও ভালোভাবে কাজ করতে পারেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category