September 10, 2026, 4:12 pm

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেল তাসিমুন তহেরা, দেশ-প্রবাসবাসীর কাছে দোয়া চাইলেন কাতার প্রবাসী বাবা

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2026
  • 23 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে তাসিমুন তহেরা (ডাকনাম: আরিয়ান)। এই সাফল্যে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বিশেষ করে কাতার প্রবাসী বাবা মো. শাহ আলম সন্তানের এমন অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে দেশ-বিদেশে থাকা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমার একমাত্র রাজকন্যা তাসিমুন তহেরা ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এই অর্জনের পেছনে তার বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের আন্তরিক পরিশ্রম এবং তার মায়ের অক্লান্ত প্রচেষ্টা সবচেয়ে বেশি অবদান রেখেছে। সবাই দোয়া করবেন, যেন সে ভবিষ্যতেও আরও ভালো ফলাফল করে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে।”

তাসিমুন তহেরা বর্তমানে লাকসাম গার্লস পাইলট স্কুলের ষষ্ঠ শ্রেণির ‘বি’ শাখার শিক্ষার্থী। তার রোল নম্বর ৪৬।

তার বাবা মো. শাহ আলম দীর্ঘদিন ধরে কাতারে কর্মরত একজন প্রবাসী। তিনি একজন সফল রেমিট্যান্স যোদ্ধা ও সমাজে ‘আলোকিত মানুষ’ হিসেবে পরিচিত। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামে।

তাসিমুনের মা ফাতেমা ফারহানা নাঙ্গলকোট উপজেলার ৩৮ নম্বর চাটিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিন সন্তানের মধ্যে বড় ছেলে আহমেদ বিন আলম লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ছোট ছেলে আব্দুল্লাহ আফনান লাকসাম আল ফাত্তাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত।

তাসিমুন তহেরার এই কৃতিত্বে পরিবার, স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার বাবা-মা।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category