July 10, 2026, 11:45 pm

লাকসামে এসএসসি ’৯৮ ব্যাচের শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী মিলনমেলা

Reporter Name
  • Update Time : Friday, July 10, 2026
  • 6 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : বন্ধুত্বের বন্ধন অটুট রাখা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে কুমিল্লার লাকসামের নবাব ফয়জুন্নেছা বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৮ ব্যাচের শিক্ষার্থীরা। চিরাচরিত আড়ম্বরপূর্ণ পুনর্মিলনীর পরিবর্তে তারা সুবিধাবঞ্চিত এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে দিনটি উদযাপন করেন।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) লাকসামের ঐতিহ্যবাহী বাতাখালী হাফেজীয়া মাদরাসা ও এতিমখানায় পুনর্মিলনী, এতিম শিশুদের আপ্যায়ন এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফখরুল লতিফ, আল আমিন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা আলী অশরাফ, আল হেদায়া মাদরাসার প্রিন্সিপাল রুহুল আমিন, এনএফ অ্যান্ড বিএন হাইস্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, সাপ্তাহিক আমাদের অধিকার পত্রিকার সম্পাদক কামাল উদ্দীন, দুরবিন নিউজের সম্পাদক রিয়াদ ভূঁইয়া এবং বদরুদ্দোজা শাহীন।

এসএসসি ’৯৮ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হক মিঠু, আফতাব উদ্দিন কবির, গোলাম কিবরিয়া, আবু রায়হান তানভীর, মনির মজুমদার, আবুল বাশার, শামছুল ওয়ারা মুক্তা, মোহাম্মদ জহির, জাভেদ হোসেন, শামসুল আরেফিন বেলাল, খোকনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বাতাখালী হাফেজীয়া মাদরাসা ও এতিমখানার মোহতামীম ক্বারী মাওলানা মো. নাজমুল হাসান বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশ, জাতি, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সকলের কল্যাণ কামনা করা হয়।

আয়োজকরা জানান, শুধুমাত্র স্মৃতিচারণ নয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই ছিল এবারের পুনর্মিলনীর মূল লক্ষ্য। এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category