July 28, 2026, 3:13 am

ন.ফ.স কলেজ রোভারের ক্যাম্পাস ও যাদুঘরে পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 5 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) :

‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ও ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে ক্যাম্পাস ও ঐতিহাসিক নওয়াব ফয়জুন্নেছা জমিদার বাড়ি যাদুঘর প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাস ও যাদুঘর প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া রোভার স্কাউট সদস্যরা স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের বিখ্যাত বাণী—“গরিব হলেও চেষ্টা করলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা সম্ভব, এর জন্য কোনো খরচ লাগে না”—অনুসরণ করে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে রোভার স্কাউট ও গার্ল ইন রোভার সদস্যরা পলিথিন ব্যাগ, মাস্ক ও গ্লাভস পরিধান করে কলেজ ক্যাম্পাস এবং যাদুঘরের আশপাশে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ ও পরিষ্কার করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং ঐতিহাসিক স্থাপনা ও স্থানীয় ঐতিহ্য রক্ষায় সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মুনির আহাম্মদ, স্কাউট ইউনিট লিডার শরীফুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফখরুল লতিফ, প্রভাষক (আইসিটি) নুরুল আলম মাসুদ, প্রভাষক (ইসলাম শিক্ষা) মো. আবু নাইমসহ রোভার স্কাউটের সদস্যরা।

অংশগ্রহণকারী রোভার স্কাউট সদস্যরা জানান, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নওয়াব ফয়জুন্নেছা জমিদার বাড়ি যাদুঘরের মতো ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় তাদের এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category