August 3, 2026, 3:14 am

লাকসামে জাতীয়তাবাদী ওলামা দলের পৌর কাউন্সিল পুনরায় আয়োজনের পরামর্শ

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 5 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):

কুমিল্লার লাকসামে জাতীয়তাবাদী ওলামা দল, লাকসাম পৌরসভার উদ্যোগে রবিবার (২ আগস্ট) বিকেলে পৌর কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়। তবে প্রত্যাশিত সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি না থাকায় কাউন্সিলটি পরবর্তীতে পুনরায় আয়োজনের পরামর্শ দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মজির আহমেদ। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সৌদি আরব বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান (খোকন)।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মজির আহমেদ বলেন, কমিটির তালিকাভুক্ত সদস্যদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশের মতো উপস্থিতি থাকায় এ অবস্থায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সমীচীন হবে না। তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যার নেতাকর্মীর কোনো অভাব নেই। এর অঙ্গসংগঠন হিসেবে জাতীয়তাবাদী ওলামা দলের কাউন্সিলে আরও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। তিনি পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে অধিক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করে আরও সুশৃঙ্খল ও বৃহৎ পরিসরে পুনরায় কাউন্সিল আয়োজনের পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাজ্বেজ মো. ইকবাল হোসেন মোমান, কুমিল্লা মহানগর ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মো. শাহজাহান ভূঁইয়া এবং লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা ওলামা দলের সভাপতি মাওলানা মো. কুতুবউদ্দিন মুরসালিন চৌধুরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা মো. নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন পৌর ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু ইউসুফ।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামের সুমহান আদর্শ, নৈতিক মূল্যবোধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তারা। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা, নতুন নেতৃত্ব তৈরি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিএনপির বিভিন্ন কর্মসূচিতে ওলামা দলের নেতৃবৃন্দকে যথাযথভাবে আমন্ত্রণ জানানোর আহ্বানও জানান বক্তারা।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category