June 14, 2026, 7:11 pm

কুমিল্লার বারপাড়ায় পুকুরে ডুবে শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : Saturday, October 4, 2025
  • 101 Time View

কুমিল্লার বারপাড়ায় পুকুরে ডুবে শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লা সদর দক্ষিণ প্রতিনিধি ॥
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া গ্রামে পানিতে ডুবে দেড় বছরের নিষ্পাপ শিশু আনাসের করুণ মৃত্যু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আনাস বারপাড়া গ্রামের কবির হোসেনের একমাত্র ছেলে। পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয়রা জানান, সকাল থেকে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। হঠাৎ বাড়ির পাশের পুকুরে ভেসে থাকতে দেখা যায় আনাসকে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন, “এ ধরনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক, পুরো গ্রাম শোকাহত হয়ে পড়েছে।”

একটি ফুলের মতো নিষ্পাপ প্রাণ ঝরে যাওয়ায় এলাকাজুড়ে শোকের মাতম চলছে। প্রতিবেশীরা বলছেন, শিশুটির মুখের হাসি আর কখনো ফিরবে না—এই কষ্ট মেনে নেওয়া কঠিন।



প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category