April 21, 2026, 3:39 pm

লাকসামে জাতীয় উলামা সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, October 23, 2025
  • 59 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা)

লাকসাম পৌর অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে এক মহাসম্মেলন— জাতীয় উলামা সম্মেলন ২০২৫।
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, লাকসাম উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের শীর্ষ আলেম ও ইসলামী চিন্তাবিদরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রিয়াজুল হক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, মারকাযুল ফিকরি ওয়াল ইফতা ঢাকা’র পরিচালক মুফতি ওমর ফারুক ইবরাহিমী, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান, লাকসাম মদিনাতুল ইসলামিয়া ক্বওমী মাদরাসার মোহতামিম মাওলানা আবুল খায়ের, এবং ইত্তেহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ লাকসাম উপজেলার সভাপতি মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল — “ইসলামী চিন্তা, আদর্শ ও নৈতিকতার আলোকে সমাজ গঠন।”
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

“দুর্নীতি ও অন্যায় রোধে ইসলামী আদর্শই একমাত্র পথ। সমাজে ন্যায়ের আলো ছড়াতে হলে আমাদের কোরআন-সুন্নাহর পথে চলতে হবে। নবির আদর্শ অনুসরণ করে চলমান দায়িত্ব আলেম ওলামাদের পালন করতে হবে, নবি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ওলমারা কেন নাই প্রশ্ন রেখে তিনি বলেন, এবার একটা সুযোগ এসেছে সবাই মিলে একটা ধাক্কা দিলে এবার ইসলামি শক্তি ক্ষমতায় যাওয়া সম্ভব।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,

“দুর্বল প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আসন্ন নির্বাচনে ব্যর্থ হলে জনগণ ইউনুস সরকারকে ক্ষমা করবে না।”

অন্যান্য বক্তারা ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধের চর্চা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category