April 19, 2026, 4:38 pm

লাকসামে হাবিবুল বাশারের উপস্থিতিতে জংশন ক্রিকেট একাডেমির ক্রিকেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, November 2, 2025
  • 396 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, “যুবসমাজের মোবাইল আসক্তির পেছনে দায় আমাদেরও আছে, কারণ আমরা মাঠে খেলার পরিবেশ তৈরি রাখতে পারিনি।”

শনিবার (২ নভেম্বর ২০২৫) কুমিল্লার লাকসাম রেলওয়ে ক্লাব মাঠে জংশন ক্রিকেট একাডেমি (JCA) আয়োজিত “ক্রিকেট ক্যাম্পেইন ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এই উদ্যোগের মাধ্যমে লাকসামের তরুণদের মাঠে ফেরানোর যে চেষ্টা শুরু হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এখানকার তরুণদের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে — সুযোগ পেলে তারা জাতীয় পর্যায়ে নিজেদের জায়গা তৈরি করতে পারবে।”

হাবিবুল বাশার আরও আশ্বাস দেন, “লাকসামের কোনো তরুণ যদি প্রতিভা দেখাতে পারে, আমি নিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সাবেক ক্রিকেটার নেওয়াজ মোরশেদ (নাহিদ), মারমা শিংহা ত্রিপুরা, হাবিব মোবাল্লেক (জেমস), রিয়াদ মজুমদার, এবং একাডেমির প্যাট্রন মাহফুজুল আলম সোহাগসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা।

আয়োজনটি সমন্বয় করেন অ্যাডভোকেট মো. আরিফ হোসেন (সৈকত), এবং সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আরাফাতুল করিম রিমু ও হুমায়ুন কবির।

এই ক্রিকেট ক্যাম্পেইনের মাধ্যমে লাকসামের তরুণ ক্রিকেটারদের পেশাদার প্রশিক্ষণ ও সুযোগ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে জংশন ক্রিকেট একাডেমি।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category