April 19, 2026, 10:21 pm

লাকসাম–মনোহরগঞ্জে সেলিম মাহমুদের নেতৃত্বে ইসলামি আন্দোলনের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : Thursday, December 4, 2025
  • 329 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা):

কুমিল্লা–৯ আসনের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের নেতৃত্বে ইসলামি আন্দোলন বাংলাদেশ লাকসাম–মনোহরগঞ্জ শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় লাকসাম স্টেডিয়ামে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে শোভাযাত্রাটি লাকসাম রেলওয়ে জংশন বাজার প্রদক্ষিণ করে লাকসাম বাজার হয়ে নাথেরপেটুয়া ও মনোহরগঞ্জে দুটি পথসভায় অংশ নেয়। দিনব্যাপী কর্মসূচিটি লাকসাম মডেল মসজিদে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সেলিম মাহমুদ বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামি আন্দোলন জনগণের পাশে আছে। আমরা ভোটারদের কাছে উন্নয়ন ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছি। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আমরা সর্বদাই কাজ করবো। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে লাকসামকে জেলা বাস্তবায়ন, নাথেরপেটুয়াকে থানা এবং মনোহরগঞ্জকে পৌরসভা জন্য সর্বাত্মক চেষ্টা করবো।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন—ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও কুমিল্লা–১০ আসনের প্রার্থী মুফতি শামছুদ্দোহা আশরাফি, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ও লাকসাম পৌরসভা মেয়র প্রার্থী মাওলানা মোঃ মোরশেদুল আলম, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন সুমন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক রশিদ আহমেদ রায়হান, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মুফতি হাবিবুন্নবী ইমন এবং ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি সালাহুদ্দিন শিহাব, ইসলামি আন্দোলন বাংলাদেশের লাকসাম উপজেলা সভাপতি মুফতি আবু ইউসুফ ফারুকী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মোটরসাইকেলের জোয়ারে শোভাযাত্রাটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে লাকসাম–মনোহরগঞ্জের বিভিন্ন এলাকার শত শত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category