February 4, 2026, 7:52 am

লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026
  • 31 Time View

জি.এম.এম. এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লার লাকসামে বৃহত্তর সুন্নি জোটের মনোনীত প্রার্থী মীর মুহাম্মদ আবু বকর সিদ্দিকের নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাকসাম রেলওয়ে জংশন গোলচত্বরে অনুষ্ঠিত পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পথসভা শেষে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি জংশন বাজার থেকে কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে লাকসাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত চেয়ার প্রতীকের নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে হাজারো নেতাকর্মী ও সুন্নিপন্থি সমর্থক অংশ নেন।
চেয়ার প্রতীকের সমর্থনে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বৃহত্তর সুন্নি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তিনি তার বক্তব্যে বলেন, লাকসাম ও মনোহরগঞ্জের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণই তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভোট ও দোয়ায় নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে আশ্বাস দেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন মাওলানা মনোয়ার হোসেন, মোহাম্মদ মহিন উদ্দিন, মোহাম্মদ রিপন মজুমদার, ডা. এইচ এম মাসুদুর রহমান, ছাত্রনেতা তোফাজ্জল হোসেন তুহিন, ছাত্রনেতা শহীদ উল্লাহ, মুফতি আহসান হাবিব, যুবনেতা ইসমাইল হোসেন ও মহিন উদ্দিন আজমি প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, ন্যায় ও আদর্শের পক্ষে অবস্থান নিয়ে চেয়ারম্যান প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

পথসভা ও মিছিল শেষে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা জোরদার করেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category