March 29, 2026, 5:51 pm

লাকসাম হাসপাতালে অজ্ঞাত নারীর মৃত্যু, উদ্ধার থেকে চিকিৎসা—ঘিরে নানা প্রশ্ন

Reporter Name
  • Update Time : Sunday, March 29, 2026
  • 31 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক নারী (প্রায় ৪০) মারা গেছেন। রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমাই উপজেলার পেরুল দক্ষিণ এলাকায় রাস্তায় অচেতন অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে লালমাই থানা পুলিশ তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ দুপুরে অচেতন অবস্থায় তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা টানা পাঁচ দিন চিকিৎসা দিলেও তার জ্ঞান ফেরেনি।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে তাকে হাসপাতালের বারান্দায় রাখা হলেও পরে ওয়ার্ডের ফ্লোরে বেডে স্থানান্তর করে সাধ্যমতো সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, এই সময়ে পুলিশ কিংবা কোনো স্বজন তার খোঁজ নিতে আসেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অজ্ঞান করার মতো কোনো বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, পেরুল দক্ষিণ এলাকা থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর পুলিশের আর কোনো দায়িত্ব থাকে না।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category