April 8, 2026, 1:04 am

লাকসামের রামারবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2026
  • 56 Time View

জি.এম.এস রুবেল : কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রামারবাগ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ঘরের আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ঘরের মালিক আবুল খায়ের।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আবুল খায়েরের বাড়িতে হঠাৎ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের ভেতর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

পরবর্তীতে খবর পেয়ে লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ফলে আশপাশের ঘরবাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category