April 13, 2026, 4:35 am

লাকসামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমান আর নেই

Reporter Name
  • Update Time : Sunday, April 12, 2026
  • 56 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা (এফএফ) সৈয়দ লুৎফুর রহমান (৭১) আর নেই। তিনি শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানী ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, দুই ভাই, তিন বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় রাজাপুর দরবার শরীফে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টায় নিজ বাড়িতে (খিলা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে) দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমের ছোট ভাই সৈয়দ মাহবুবুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সৈয়দ লুৎফুর রহমান রাজাপুর দরবার শরীফের পীর সাহেব ক্বেবলা শাহসূফি হযরত মাওলানা সৈয়দ শাহ্ অলি উল্লাহ রাজাপুরী (রহঃ)-এর দৌহিত্র ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। একসময় তিনি জাসদ ছাত্রলীগের কুমিল্লা জেলার সভাপতি এবং পরবর্তীতে জাসদের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বৃহত্তর লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category