June 14, 2026, 8:26 pm

কুমিল্লা-৯ আসনে আহত কর্মীদের খোঁজখবর নিলেন বিএনপি প্রার্থী আবুল কালাম

Reporter Name
  • Update Time : Monday, November 10, 2025
  • 66 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম সোমবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
তিনি সেখানে বিএনপি নেত্রী প্রয়াত আলেয়া আক্তার আজিমের মেয়ে সামিরা আজিম দোলা ও হামলায় আহত অন্যান্য কর্মীদের খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

আবুল কালাম বলেন, “এটি নির্বাচনী পরিবেশ নষ্ট করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই।”

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিমুর রহমান মাইছাম, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর আগে রবিবার (৯ নভেম্বর) দুপুরে লাকসামের ছনগীত এলাকায় গণসংযোগকালীন বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দোলা সহ প্রায় ১০ জন আহত হন।
ঘটনার নিন্দা জানিয়ে ভিডিও বার্তায়ও প্রতিক্রিয়া জানান বিএনপি প্রার্থী মো. আবুল কালাম।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category