June 23, 2026, 12:42 pm

জিয়া সাইবার ফোর্স-জেডসিএফের লাকসাম পৌরসভা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2026
  • 9 Time View

জি.এম.এস রুবেল,  লাকসাম (কুমিল্লা) : কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্স-জেডসিএফের অধীনে লাকসাম পৌরসভা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।

গতকাল ২২ জুন ২০২৬ তারিখে কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্স-জেডসিএফের সভাপতি এন এম আলমগীর এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রাতুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে আরিফুর রহমান রুপা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ডা. আব্দুস সোবহান। সহ-সভাপতি পদে রয়েছেন তারেক হোসেনজুয়েল রানা

কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাবেদ হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে রাসেল মিয়াকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন নুরুন্নবি। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাগর রায়হান

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরোজ আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন খলিল আহম্মেদরিয়াজুল ইসলাম রিয়াজ। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহান বিন সিদ্দিক লিজেন এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান। প্রচার সম্পাদক করা হয়েছে আব্দুর রহিমকে, ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ারুল আজিম রাহী এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছে আফরাতুল করিম রিমু।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, নবগঠিত এ পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদিত থাকবে। সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রচার এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ক্ষেত্রে নতুন কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নবনির্বাচিত সভাপতি আরিফুর রহমান রুপা কমিটির অনুমোদন পাওয়ায় কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি আবুল কালাম এবং কুমিল্লা দক্ষিণ জেলা নেতৃবৃন্দ এবং প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জিয়া সাইবার ফোর্সের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সংগঠনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নতুন কমিটি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। লাকসাম পৌরসভায় সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, “লাকসাম পৌরসভা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক ঐক্য সুদৃঢ় হবে এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।”

সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি আগামী দিনে লাকসাম পৌরসভা এলাকায় জিয়া সাইবার ফোর্স-জেডসিএফের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category