June 14, 2026, 5:45 pm

পাঠ্যপুস্তকে নবাব ফয়েজুন্নেছা চৌধুরানীর জীবনী অন্তর্ভুক্তির দাবি

Reporter Name
  • Update Time : Saturday, October 25, 2025
  • 90 Time View


কুমিল্লা প্রতিনিধি:
বাংলার নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়েজুন্নেছা চৌধুরানীর জীবনী জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবিরের কাছে লিখিত আবেদন জমা দেন কুমিল্লা ফয়েজুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে এই আবেদনপত্র জমা দেওয়া হয়। আবেদনপত্রে নবাব ফয়েজুন্নেছার নারী শিক্ষা বিস্তারে অবদান ও সমাজ সংস্কারে তাঁর অসামান্য ভূমিকার যৌক্তিকতা তুলে ধরা হয়।

আবেদন দাখিলের সময় নবাব ফয়েজুন্নেছা জাদুঘরের সমন্বয়কারী ও বিশিষ্ট সাংবাদিক এম. দোহা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, “নবাব ফয়েজুন্নেছা ছিলেন এ দেশের প্রথম মুসলিম নারী নবাব এবং নারী শিক্ষার পথপ্রদর্শক। তাঁর জীবন ও কর্ম আমাদের শিক্ষার্থীদের জানার এবং অনুপ্রেরণা পাওয়ার মতো ইতিহাস।”

উল্লেখ্য, নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী নারী শিক্ষার প্রসার ঘটাতে কুমিল্লায় স্থাপন করেন ফয়েজুন্নেছা বালিকা বিদ্যালয়, যা পরবর্তীতে সরকারি মর্যাদা পায়। তাঁর জীবনী শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হলে তারা ইতিহাস ও মানবসেবার প্রকৃত অনুপ্রেরণা লাভ করবে বলে শিক্ষাবিদরা মনে করেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category