April 25, 2026, 2:59 pm

মুদাফরগঞ্জে ৪৪ পিস ইয়াবাসহ ২ জন আটক, থানায় সোপর্দ

Reporter Name
  • Update Time : Thursday, April 23, 2026
  • 232 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার এলাকায় ৪৪ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২২ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬.৩০ এর সময় মুদাফরগঞ্জ নগরীপাড়ার মা-মনি ট্রেডার্স (মীরু দোকান) এর সামনে, লাকসাম রোড এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তি ইয়াবা বিক্রির সময় অবস্থান করছিল। এসময় স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে।

পরে গ্রামবাসী ও স্থানীয়দের সহযোগিতায় আটককৃতদের ৪৪ পিস ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে মুদাফরগঞ্জ বাজার সেক্রেটারি আলহাজ্ব আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আটক দুইজনকে থানায় সোপর্দ করা হয়।

আটকদের পরিচয় হিসেবে শাহজাহান (পিতা: মনু মিয়া, গ্রাম: নগরীপাড়া মৃধা বাড়ি, ১নং ওয়ার্ড, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন) এবং সালাউদ্দীন (পিতা: আবদুল মতিন, গ্রাম: পাশাপুর, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন) এর নাম পাওয়া গেছে।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এমন উদ্যোগকে স্বাগত জানালেও এলাকায় মাদক বিস্তার রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাকসুদ আহমেদ, লাকসাম থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category