April 19, 2026, 7:41 pm

লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশের তারবিয়াত অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, September 6, 2025
  • 80 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ‘নির্বাচনী সেন্টার দায়িত্বশীল তারবিয়াত’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৬ সেপ্টেম্বর) সকালে লাকসাম পৌর অডিটরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ।

তারবিয়াত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও লাকসাম পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা মোরশেদুল আলম।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে দায়িত্বশীলদের সঠিক তারবিয়াত ও সাংগঠনিক দক্ষতা অর্জনই পারে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী ভূমিকা রাখতে সহায়তা করবে। তাঁরা আরও বলেন, ইসলামি আদর্শে পরিচালিত রাজনীতিই দেশ ও জাতির মুক্তির পথ দেখাতে পারে।

অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category