লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসাম পৌর কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কোম্পানির কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এমইপি গ্রুপের পরিবেশক সুজন চন্দ্র দাস-এর আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তব্য, আলোচনা ও সাংগঠনিক দিকনির্দেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের সিএসও এসএম হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন লাকসাম ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিকস সমিতির সভাপতি আহসান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের এজিএম নিজামুল ইসলাম এবং লাকসাম ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিকস সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিলন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সেরা পাঁচজন বিক্রেতাকে সম্মাননা প্রদান করা হয় এবং অতিথিদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এ ধরনের আয়োজনকে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানের শেষপর্বে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ১০ জন ভাগ্যবান বিজয়ীকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়, এতে প্রথম পুরস্কার ৪২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন জিতে নেন খিলা বাজারের মজুমদার ট্রেডার্স এর স্বত্বাধিকারী রবিউল ইসলাম। পরে দুপুরের খাবার গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।