April 19, 2026, 3:20 pm

লাকসামে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, October 30, 2025
  • 187 Time View


জি. এম. এস. রুবেল, লাকসাম (কুমিল্লা):

কুমিল্লার লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া উত্তর পাড়ায় নিখোঁজের তিন দিন পর সাব্বির (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানা থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। আশপাশের লোকজন গন্ধের উৎস খুঁজতে গিয়ে কারখানার ভেতরে প্রবেশ করলে সেখানে সাব্বিরের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

নিহত সাব্বিরের বাড়ি একই এলাকার গাজীমুড়া উত্তর পাড়ায়। তার বাবার নাম সৈয়দ আহমেদ। স্থানীয়দের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা। তিনি জানান,

“ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বিদ্যুৎস্পৃষ্ট বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category