April 19, 2026, 7:45 pm

লাকসামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : Monday, September 1, 2025
  • 264 Time View

জি.এম.এস রুবেল :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কুমিল্লার লাকসামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা-৯) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।

আনন্দ মিছিলে অংশ নেন— লাকসাম পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হাজী মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা হাজী আমির হোসেন আমির, হাজী মনিরুজ্জামান মনির, মনজুরুল আলম বাচ্চু, হাজী ইসমাইল হোসেন, মাইন উদ্দিন, খাজা আহমেদ, পীরজাদা এএসএম কামরুল বারী মামুন ও মো. শাহজাহান।

এছাড়া উপস্থিত ছিলেন— উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি শওকত আলম সেলিম, যুবদল নেতা দিদার হোসেন দিদার, মুহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, মো. সেলিম মিয়া, খায়রুজ্জামান সাগর এবং ছাত্রদল নেতা আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। নেতাকর্মীদের ঐক্য ও ত্যাগের মাধ্যমেই এই সংগ্রামকে আরও শক্তিশালী করতে হবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category