June 14, 2026, 7:13 pm

লাকসাম উপজেলায় ভোটকেন্দ্র ৬৭টি, মোট ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬৩৯ জন

Reporter Name
  • Update Time : Tuesday, December 23, 2025
  • 371 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটার সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে নির্বাচন অফিস। প্রকাশিত সার-সংক্ষেপ অনুযায়ী, লাকসাম উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬৭টি। এর মধ্যে সবগুলোই স্থায়ী ভোটকেন্দ্র।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ভোটকক্ষ রয়েছে ৪৬৪টি। এর মধ্যে ৪৫০টি স্থায়ী এবং ১৪টি অস্থায়ী ভোটকক্ষ। লাকসাম উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হবে।
ভোটার তালিকা অনুযায়ী, লাকসাম উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৭৯২ জন, মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ৮৪৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন।
উপজেলা নির্বাচন অফিসার নুসরাত জাহান জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাও জোরদার করা হবে।
উল্লেখ্য, প্রকাশিত তথ্যের সত্যতা নিশ্চিত করে নথিতে স্বাক্ষর করেছেন কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category