November 2, 2026, 5:03 am

লাকসাম প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ফারুক আল শারাহর জন্মদিন উদযাপন

Reporter Name
  • Update Time : Sunday, November 1, 2026
  • 6 Time View

নিজস্ব প্রতিবেদক:

লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফারুক আল শারাহর জন্মদিন উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়েছে। এ সময় ফুল ও উপহার দিয়ে তাকে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সদস্যরা। তরুণ সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ সারপ্রাইজ জন্মদিনের অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে ফারুক আল শারাহর সহধর্মিণী শারমিন বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান দুলাল।

এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান দুলাল তরুণ সাংবাদিকদের উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে নিয়মিত এ ধরনের আয়োজন করার পরামর্শ দেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক চন্দন সাহা, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম, সহকোষাধ্যক্ষ জাহিদুল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল আজীম, সদস্য মাসুদ পারভেজ রনি প্রমুখ।

হঠাৎ এমন সারপ্রাইজ পার্টির আয়োজনে আবেগাপ্লুত হয়ে ফারুক আল শারাহ প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি আর যদি কোনো পদে নাও আসতে পারি, সাধারণ সদস্য হয়েও শ্রম, ঘাম, অর্থ ও মেধা দিয়ে যাবো।”

তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী লাকসাম প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এবং সংগঠনের কার্যক্রমকে প্রাণবন্ত রাখতে এ ধরনের আনন্দঘন আয়োজনের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতেও প্রেসক্লাবে এমন আয়োজন আরও বেশি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জন্মদিনের এ আয়োজনের মধ্য দিয়ে লাকসাম প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সাংগঠনিক বন্ধনের এক আন্তরিক দৃষ্টান্ত ফুটে ওঠে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category