April 19, 2026, 9:16 pm

লাকসামে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : Thursday, September 4, 2025
  • 125 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বিদ্যমান সংখ্যানিয়ন্ত্রণ বাতিল, আধুনিক ও টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তোলা এবং গ্রামীণ জনগণের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার দাবিতে কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির ছয় দফা প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে বাজেট প্রণয়নের রূপরেখা তৈরি করে তা কার্যকর করারও দাবি জানান তারা।

কর্মচারীরা অভিযোগ করেন, হেয়মূলকভাবে কয়েকজন বর্ষীয়ান কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এই আদেশ বাতিল করে দ্রুত পদায়নের দাবি জানান তারা। এ ছাড়া জরুরি সেবায় নিয়োজিত লাইনম্যানদের পুনরায় তাদের আগের কর্মস্থলে ফিরিয়ে দেওয়ারও জোর দাবি তোলেন বক্তারা।

ডিজিএম (কারিগরী) মোঃ বুরহান উদ্দিন লাকসাম সিটি নিউজকে বলেন, “নিম্নমানের সামগ্রী কিনে আমাদেরকে তা গ্রাহকের নিকট পৌঁছাতে বাধ্য করা হয়। এতে ভুতুড়ে বিল, মিটার অকেজোসহ নানা সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। এসব সমস্যার ভার শেষ পর্যন্ত বহন করতে হয় সাধারণ গ্রাহকদেরকেই। এছাড়া রাতের নোটিশে সকালে বদলির আদেশের মতো হয়রানির শিকার হতে হচ্ছে আমাদের।”

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলন আরও কঠোর আকার ধারণ করবে।

এ বিষয়ে জেনারেল ম্যানেজার মোঃ শহীদ উদ্দিন বলেন, “আমি এ ইস্যুর পক্ষে বা বিপক্ষে কোন মন্তব্য করতে রাজি নই।”

উল্লেখ্য, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী একযোগে এই কর্মসূচি পালন করছেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category