July 24, 2026, 3:07 am

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল লাকসামের সাইফান ইসলাম

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 12 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামের মেধাবী শিক্ষার্থী সাইফান ইসলাম ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।

সে লাকসাম উপজেলার বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এই গৌরবময় সাফল্য অর্জন করে। বর্তমানে সে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

সাইফান ইসলাম নাঙ্গলকোট পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খানসাবিনা আক্তার সুমি দম্পতির একমাত্র সন্তান। তার মা বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পারিবারিকভাবে সে লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের নাওটি গ্রামের মাস্টার ইয়াছিন খানের নাতি।

সাফল্যের প্রতিক্রিয়ায় সাইফান ইসলাম জানায়, ভবিষ্যতে সে একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চায়। এই অর্জনের জন্য সে তার শিক্ষক ও বাবা-মায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে সবার দোয়া কামনা করেছে।

সাইফানের এই সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বজন এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category